
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়। জানা গেছে, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা সিনেমায় পদাতিকের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। ২৪ মে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি।
বিশ্বের নানা প্রান্তে, নানা উৎসবে পদাতিক প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কার ও প্রশংসা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন বাংলাদেশে পদাতিকের মুক্তি স্থগিত করে দেয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পশ্চিমবঙ্গেও তখন চলছিল ধর্ষণের বিচারের দাবিতে আর জি কর আন্দোলন। ফলে, প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি। তবে সাধারণ দর্শক থেকে সমালোচকদের মুগ্ধ করেছে মৃণাল চরিত্রে চঞ্চলের অভিনয়।
পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।
বাংলাদেশের হলে মুক্তি না পেলেও এ দেশের দর্শকদের জন্য সিনেমাটি দেখার সুযোগ আসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কল্যাণে। গত জানুয়ারিতে উৎসবে একাধিক প্রদর্শনী হয়েছে পদাতিকের। তখন সীমিত সংখ্যক দর্শক দেখতে পেরেছিলেন। এবার টিভিতে প্রচারের সুবাদে আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে যাবে, আশা চঞ্চল চৌধুরীর।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
১১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
১১ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১১ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১১ ঘণ্টা আগে