
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। বিনোদনের এই মাধ্যমেও অনেক দর্শক অপেক্ষায় থাকেন নতুন সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার আরও আগে ঘরে বসে দেখা যাবে কোরবানির ঈদের সিনেমা।
আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে ঈদের সিনেমার ওটিটি যাত্রা। গতকাল ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে বিঞ্জ জানিয়েছে, শিগগির এই প্ল্যাটফর্মে দেখা যাবে এশা মার্ডার। আশা করা হচ্ছে, এ সপ্তাহেই সিনেমাটি মুক্তি পাবে বিঞ্জে। গত কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এশা মার্ডারসহ ছয়টি সিনেমা। এর মধ্যে ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘ইনসাফ’ এখনো চলছে সিনেপ্লেক্সে। এর মধ্যে এল ওটিটিতে এশা মার্ডার মুক্তির ঘোষণা।

মার্ডার মিস্ট্রি ঘরানায় এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার। গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিনজন মেয়ে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও রয়েছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ। এশা মার্ডারে প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। মুক্তির প্রথম দিন দর্শকদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে দর্শক টানতে সক্ষম হয়েছিল এশা মার্ডার। সিনেমার প্রচারে বাঁধন প্রায় প্রতিদিন ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে।
বাংলাদেশে নারীপ্রধান গল্পের সিনেমার সংখ্যা কম। এই পরিস্থিতিতে এশা মার্ডার নির্মাণ ও ঈদে মুক্তির জন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন। এমন সিনেমা নির্মাণের জন্য অন্য প্রযোজকদেরও ঝুঁকি নেওয়ার অনুরোধ করেন। সিঙ্গেল স্ক্রিনে এশা মার্ডার চালানোর অনুরোধ ছিল তাঁর। বাঁধন চেয়েছিলেন, সিনেমাটি যেন দর্শকদের কাছে পৌঁছায়। তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে ওটিটির মাধ্যমে। এখন দেখার পালা, ওটিটিতে কেমন সাড়া পায় সিনেমাটি।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
২১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
২১ ঘণ্টা আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
২১ ঘণ্টা আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে