করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। বক্স অফিসে এখনো ভালো চলছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি। বাঙালি-অবাঙালি দুই পরিবারের গল্প-প্রেমের পাশাপাশি সিনেমাটিতে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনদৃশ্য নিয়ে হয়েছে আলোচনা–সমালোচনা। এবার এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রপত্নী হেমাকে বলতে শোনা গেল, সুযোগ পেলে তিনিও পর্দায় চুমু খেতে পিছপা হবেন না!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মেন্দ্র ও শাবানা আজমির মতো পর্দায় চুম্বনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না—এমন প্রশ্ন করা হলে হেমা মালিনি জবাব দেন, ‘অবশ্যই। কেন করব না? যদি সেটা সিনেমার সঙ্গে সম্পর্কিত থাকে। যদি চিত্রনাট্যের সঙ্গে যায়, তাহলে আমিও চুমু খাব।’ যদিও হেমা জানান, করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি এখনো দেখে উঠতে পারেননি তিনি।
এর আগেও শাবানা আর ধর্মেন্দ্রর চুমু নিয়ে প্রশ্ন করা হলে হেমা প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ‘আমি নিশ্চিত যে দর্শকেরা সিনেমাটি পছন্দ করেছে। আমি ধর্মাজির জন্য খুব খুশি, কারণ তিনি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন। এটা তাঁর খুব পছন্দের।’
এর আগে নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র চুম্বনের বিষয়ে বলেন, ‘আমি শুনছি যে শাবানা ও আমার চুম্বন দৃশ্য দর্শকদের অবাক করে দিয়েছে এবং একই সঙ্গে তাঁরা এটির প্রশংসাও করেছেন। আবার অনেকে সমালোচনাও করেছেন। আমার মনে হয় মানুষ এটা আশা করেনি, তাই এ দৃশ্য নিয়ে আলোচনা চলছে।’
‘শোলে’, ‘রাজিয়া সুলতান’ এবং ‘সীতা অর গীতা’র মতো ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন হেমা। ১৯৮০ সালে দুজনের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে এশা ও অহনা দেওল। এর মধ্যে এশা কাজ করেছেন বলিউডে। হেমা মালিনিকে শেষবার পর্দায় দেখা গেছে ২০০০ সালে সিমলা মিরচিতে।

দেশের অন্যতম জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে তাঁর। বিশেষ দিবস বা আয়োজনের নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। রেশ পড়েছে বাংলাদেশেও। সপ্তাহখানেক পর শুরু হবে বিশ্বকাপের রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্ব। সেই পর্বকে সামনে রেখে গান তৈরি করেছেন সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির।
১ ঘণ্টা আগে
সিনেমার বাজারে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে বিপুল প্রচার আর দুর্দান্ত কনটেন্ট ছাড়া বক্স অফিসে সাফল্যের কোনো গ্যারান্টি নেই। তার ওপর দিন দিন বাড়ছে তারকাদের পারিশ্রমিক। এমন পরিস্থিতিতে বড় বাজেটের সিনেমার লোকসান কমাতে এবং ব্যবসাসফল হলে লাভের অঙ্ক বাড়াতে এক অভিনব...
১ ঘণ্টা আগে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তাল। দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস শাসনকালের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার।
২১ ঘণ্টা আগে