বক্স অফিসে রাজ করার পর আগামী ১৮ জুন ছোট পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এর আগেই কিং খানের বাড়ির সামনে ভক্তরা করে বসলেন এক রেকর্ড। প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তাঁরা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তাঁর বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।
সাধারণত বিভিন্ন উৎসব কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার তাঁর দাঁড়ানোটা একদম হঠাৎ করেই। অপ্রত্যাশিত সময়ে তখন শাহরুখকে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
এদিন শাহরুখের পরনে ছিল তাঁর ছেলে আরিয়ানের ব্র্যান্ডের একটি সাদা হুডি ও নীল জিনস। তিনি আসেন, দাঁড়ান এবং নিমেষেই ভক্তদের মন জয় করেন। এমনকি তিনি নিজেও তাঁদের উৎসাহ দিতে ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নাচ করেন। সেটা দেখেই আনন্দ, চিৎকার, উল্লাসে ফেটে পড়েন ভক্তরা।
উল্লেখ্য, ১৮ জুন স্টার গোল্ডে ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ঘোষণার পরই ভক্তরা ঠিক করেন যে এই রেকর্ড ভাঙা ছবিটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তাঁরা এমন কিছু করবেন, যা স্মরণীয় হয়ে থাকে। সে জন্যই তারা শাহরুখের বাড়ির সামনে জড়ো হন এবং সেই পোজ দিয়ে রেকর্ড গড়েন।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১ ঘণ্টা আগে