Ajker Patrika

‘ছোটি বহু’ রুবিনা বলিউডের ছবিতে

বিনোদন ডেস্ক, ঢাকা
‘ছোটি বহু’ রুবিনা বলিউডের ছবিতে

‘বিগ বস ১৪’ বিজয়ী জনপ্রিয় টিভি অভিনেত্রী রুবিনা দিলাইক এবার পা রাখছেন বলিউডে। ‘আর্ধ’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তাঁর। ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন রুবিনা। পরিচালনা করবেন সংগীত পরিচালক পলাশ মুচ্ছল। এটা তাঁর পরিচালনায় প্রথম ছবি। তিনি বলেন, ‘১৫ বছর ধরে মুম্বাইতে আছি। মুম্বাইকে যেভাবে দেখেছি, একজন স্ট্রাগল করা অভিনেতাকে যেভাবে দেখেছি, বাস্তবজীবনের এমন অনেক কিছুই উঠে আসবে এই ছবিতে।’

রুবিনা দিলাইক‘আর্ধ’ ছবির প্রথম পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে রুবিনা লেখেন, ‘নতুন শুরু’। রুবিনা এই ছবিতে কাজ করছেন রাজপাল যাদব, কুলভূষণ খরবান্দা ও হিতেন তেজওয়ানির মতো অভিনেতাদের সঙ্গে। এরই মাঝে শুরু হয়েছে শুটিং। চরিত্রটির জন্য অডিশনে প্রায় ৫০ জনকে পেছনে ফেলে বাছাই হয়েছেন ‘ছোটি বহু’খ্যাত রুবিনা।

রুবিনা দিলাইক২০০৮ সালে ছোট পর্দায় অভিষেক হয় রুবিনার। জিটিভির সেই ধারাবাহিকের নাম ছিল ‘ছোটি বহু’। নামভূমিকায় তাঁর অভিনয় সবার মন জয় করে। বাংলাদেশের দর্শকের কাছেও ব্যাপক পরিচিতি পায় ‘ছোটি বহু’। সেই থেকে নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন রুবিনা। যেমন ‘সাস বিনা সাসুরাল’, ‘পুনর্বিবাহ’, ‘শশুরাল সিমার কা’ ইত্যাদি। বর্তমানে কালার্স টিভিতে ‘শক্তি-অস্তিত্ব এক এহসাস কি’ ধারাবাহিকে ট্রান্সজেন্ডারের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

রুবিনা দিলাইককিছুদিন আগেই গায়ক স্টেবিন বেনের সঙ্গে একটি মিউজিক ভিডিও মুক্তি পায় তাঁর, নাম ছিল ‘ভিগ জাউঙ্গা’। গানটি ইউটিউবে জনপ্রিয়তা পায়।

১৯৮৭ সালে হিমাচল প্রদেশের শিমলায় জন্ম রুবিনার। পড়াশোনা শেষ করে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০০৬ সালে ‘মিস শিমলা’ হন।

২০১৬ সালে ব্রিটিশ সাপ্তাহিক ইস্টার্ন আই-এর বিচারে এশিয়ার প্রথম ৫০ জন আকর্ষণীয় নারীর তালিকায় ১১ নম্বরে তাঁর নাম আসে। পরের বছরও এই তালিকায় ১০ নম্বরে ছিল রুবিনা দিলাইকের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত