
এ বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। ২৩ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
পদ্মভূষণ পাওয়ার পর ইনস্টাগ্রামে অলকা জানান, গত কয়েক বছর তাঁর জীবন সহজ ছিল না। বিরল শ্রবণ সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি। অলকা লেখেন, ‘অসুস্থতার কারণে দুই বছর ধরে আমি জনসমক্ষে যাওয়া এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছি। যখন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ গ্রহণ করি, আমার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। যদিও এই সম্মানে আমার নাম লেখা রয়েছে, কিন্তু এটি সেই সব শ্রোতার জন্যও, যাঁরা আমার কণ্ঠকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন।’
অলকা আরও লিখেছেন, ‘এই মুহূর্ত আমার কাছে বিশেষ; কারণ, এটি শুধু আমার কাজের স্বীকৃতি নয়, বরং সেই শক্তিরও স্মারক, যা ভালোবাসা, আশা এবং সাহস থেকে আসে। শুধু নিজের জন্য নয়; আমি এখানে এসেছি আপনাদের সবার জন্য, যাঁরা এই দীর্ঘ যাত্রার অংশ ছিলেন।’
অলকা আরও জানান, ভক্তদের ভালোবাসা এবং শুভেচ্ছা তাঁকে অসুস্থতার এই কঠিন সময়ে মানসিক শক্তি জুগিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
দুই বছরের বেশি সময় ধরে সেন্সরিনিউরাল হেয়ারিং লস নামের বিরল শ্রবণজনিত সমস্যায় ভুগছেন অলকা। ২০২৪ সালে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন অলকা ইয়াগনিক। এই রোগে কানের অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে শুনতে সমস্যা দেখা দেয়।

সিনেমার অভাবে সারা বছর দর্শকখরায় ভুগলেও ঈদের সময় জমজমাট হয়ে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো। নির্মাতারাও বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন ঈদ সামনে রেখে। তবে প্রেক্ষাগৃহে সারা বছর দর্শক ধরে রাখতে নিয়মিত বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন হলমালিক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্টরা।
৪ মিনিট আগে
পদাতিক নাট্য সংসদের আয়োজনে আজ থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’। ছয় দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৬ নাট্যদলের ৬টি নাটক। এ ছাড়া প্রতিবছরের মতো এ বছরেও নাটকে অবদানের জন্য দেওয়া হবে সম্মাননা স্মারক।
১ ঘণ্টা আগে
১২ জুন সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ওই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বেশ কয়েক বছর আগে অভিনেতা আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এক নাটকে কাজ করলেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। তবে এবার আবুল হায়াত নির্দেশনা দিচ্ছেন না, অভিনয় করছেন।
১ দিন আগে