মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আজ রোববার দুপুরে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। আলিয়াও এক ফেসবুক পোস্টে কন্যা সন্তানের মা হওয়ার সুখবরটি দেন।
এর আগে সকালে ভারতের মুম্বাইয়ে এইচ এন রিলায়েন্স হাসপাতালে রণবীর ও আলিয়াকে তাঁদের গাড়িতে ঢুকতে দেখা যায়। অনুমান করা হচ্ছিল, আজই সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী। এর আগে পিঙ্কভিলা দাবি করেছিল যে, সন্তান প্রসবের জন্য গিরগাঁওয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে আলিয়ার নাম নথিভুক্ত করেছিল কাপুর পরিবার।
এ বছরের ১৪ এপ্রিল মুম্বাইয়ে কাপুর ও ভাট পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হয় আলিয়া-রণবীরের। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মা হতে চলেছেন বলে জানান আলিয়া। ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি.... . কামিং সুন’।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে রূপকথার মতো ভালোবাসা বিয়ের পূর্ণতা পায় গত ১৪ এপ্রিল।


প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
১ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
৩ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
৬ ঘণ্টা আগে
স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায় প্রিন্স। এ নিয়ে সারা দিন নানা কথা শোনা গেছে। খবর ছড়ায় যে স্টার সিনেপ্লেক্সে ডিসিপি জমা না দিতে পারায় প্রিন্স চালাতে পারছে না কর্তৃপক্ষ। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানায় ডিসিপি জমা না দেওয়ার তথ্যটি সঠিক নয়।
৭ ঘণ্টা আগে