
সপ্তাহখানেক পর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এরই মধ্যে ‘জওয়ান’ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই ছবির এডিটর রুবেন। জানালেন নিজের কাজের অভিজ্ঞতার কথা।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে রুবেনের জওয়ান সিনেমায় কাজের অভিজ্ঞতা। শাহরুখ খান থেকে বিজয় সেতুপতির সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানিয়েছেন নিজের মতামত।
রুবেন জানান, ছবিটি সম্পাদনার সময় শাহরুখ খান বলতেন, তাঁর অংশ কমিয়ে যাতে অন্য অভিনেতাদের অংশ বেশি রাখা হয়।
তাঁর কথায়, ‘বলিউডের সম্পর্কে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, বহু সময়েই তারকারা সম্পাদনার সময় নিজের অংশ বাড়ানোর জন্য বাকিদের অংশ কেটে বাদ দেওয়ার চাপ দেন। কিন্তু এ ক্ষেত্রে শাহরুখ ঠিক এর উল্টোটাই করেছেন।’
তবে শুধু শাহরুখ খান নন, রুবেন এরপর বিজয় সেতুপতিরও প্রশংসা করেছেন। বলেছেন, ‘এই সিনেমায় তিনি মৃত্যু রূপে হাজির হবেন। আর সেটি তাঁর অসাধারণ অভিনয় দিয়ে। সম্পাদনার সময় বিজয়ের অভিনয় আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল।’
গতকাল বুধবার চেন্নাইয়ে শাহরুখের ‘জওয়ান’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানের নানান মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এদিন শাহরুখকে ১. ২. ৩. ৪ গানে নাচতে দেখা যায়।
এদিকে আজ বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় প্রকাশ করা হবে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। আর সেই আয়োজনের প্রস্তুতিতে বুর্জ খলিফার দেয়ালজুড়ে মিলেছে শাহরুখের ছবি।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে