চলচ্চিত্র থেকে রাজনীতি—সব বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘লক আপ’ নামের একটি রিয়্যালিটি শো উপস্থাপনা নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।
বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা একতা কাপুরের রিয়্যালিটি শো ‘লক আপ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে এরই মধ্যে। কিন্তু এই রিয়্যালিটি শো এবার আইনি জটিলতায় পড়েছে। প্রায় শেষের দিকে পৌঁছে গেছে ‘লক আপ’। এমনকি আজই জানা যেতে পারে বিজয়ীর নাম। এমন সময়ে শোয়ের প্রযোজনা প্রতিষ্ঠান অল্ট বালাজি, এম এক্স প্লেয়ার এবং এন্ডেমল শাইনের বিরুদ্ধে চুরির অভিযোগে এফআইআর নিয়ে হাজির হায়দরাবাদ পুলিশ।
ইন্ডিয়া টিভির প্রতিবেদনে জানা যায়, হায়দরাবাদের প্রাইম মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এই শো বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে একটি অভিযোগ দায়ের করেছিলেন। ‘জেল’-এর আদলে সেট তৈরির ধারণাটি চুরি করার জন্য তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন তিনি। পরে তাঁকে নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সিটি সিভিল কোর্ট গত ২৯ এপ্রিল অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করারও নির্দেশ দেয়।
অভিযোগকারী বলেন, এটি তাঁর কাছে খুব অবাক লাগছে যে অনুষ্ঠানটি এখনো চলছে। তবে হায়দরাবাদ পুলিশ আরও তদন্তের জন্য গতকাল ৬ মে মুম্বাইয়ে পৌঁছেছে বলে জানান ওই ব্যক্তি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৮ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে