‘দিল চাহতা হ্যায়’ থেকে ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত বলিউড অভিনেতা রিও কাপাডিয়া মারা গেছেন। গত ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ফয়সাল মালিক ভারতীয় সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
অভিনেতার মৃত্যুতে এক বিবৃতি জারি করেছে রিও কাপাডিয়ার পরিবার। বিবৃতিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা রিও। ১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করা রিও তাঁর স্ত্রী মারিয়া ও দুটি সন্তান রেখে গেছেন। তাঁর শেষকৃত্য ১৫ সেপ্টেম্বর (আজ) বেলা ১১টায় গোরেগাঁওতে করা হবে।
রিও কাপাডিয়াকে শেষবার জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ ‘মেড ইন হেভেন ২’-এ দেখা গিয়েছিল, যা ২০২৩ সালের আগস্টে মুক্তি পেয়েছিল। যেখানে তিনি ‘কেশব আর্য’র চরিত্রে অভিনয় করেছেন। এর আগে হট স্টারের ‘সিটি অব ড্রিমস’-এ সিপি সন্দ্বীপ রায়ের ভূমিকায়ও দেখা গিয়েছিল তাঁকে।
রিও কাপাডিয়া ‘বোম্বে বেগমস’, ‘দ্য বিগ বুল’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘মারদানি’, ‘মহাভারত’, ‘এজেন্ট বিনোদ’, ‘মুম্বাই মেরি জান’, ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেছেন। ‘এক লড়কি অঞ্জনি হ্যায়’, ‘কর্ম’, ‘কুসুম’ থেকে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ সমস্ত প্রোজেক্টে দেখা গেছে অভিনেতাকে।
এ ছাড়া ‘মায়ানগরী-সিটি বফ ড্রিমস’, ‘দ্য টেস্ট কেস’, ‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভিএস নানওয়াতি’, ‘বোম্বে বেগম’-এর মতো অনেক জনপ্রিয় ওটিটি সিরিজে রিওকে দেখা গেছে।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৪ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৪ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৭ ঘণ্টা আগে