
বলিউডের তারকারা সব সময় থাকেন পাপারাজ্জিদের নজরদারিতে। বাসা থেকে জিম, বিমানবন্দর পাপারাজ্জিদের ক্যামেরা তারকাদের ধাওয়া করে সব সময়। তবে এবার যা হলো তা রীতিমতো কারও গোপনীয়তা লঙ্ঘন। দুই পাপারাজ্জির লেন্সে এবার ধরা পরল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত কিছু মুহূর্ত। আর এতেই রেগে আগুন আলিয়া। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী।
ছবিতে আলিয়াকে নিজ বাসায় অলসভাবে সময় কাটাতে দেখা যায়। তাঁর পরনে ছিল ঘরের পোশাক। কিন্তু নিজের বাসাতেও অলস দুপুর কাটাতে পারেননি আলিয়া। তাঁর বাসার সামনের এক ভবন থেকে দুই পাপারাজ্জি আলিয়ার কিছু ব্যক্তিগত ছবি ল্যান্স বন্দী করে।
এ ঘটনায় ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লেখেন, ‘আপনারা কী আমার সঙ্গে রসিকতা করছেন? অন্যান্য আর পাঁচটা দুপুরের মতো আমি আমার বাড়ির বৈঠকখানায় বসেছিলাম। আর তখনই আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি ওপরের দিকে তাকাতেই অবাক! দেখি পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের ক্যামেরার লেন্স আমার দিকেই তাক করা। এবার বলুন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কেউ কি কখনো দেয়? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? আপনাদের আর আমাদের মধ্যে এক সীমারেখা ছিল, যা আজ অতিক্রম করা হয়েছে।’ আলিয়া তাঁর পোস্টটিতে মুম্বাই পুলিশকে ট্যাগ করেছেন।
শুধু আলিয়া নন, এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকা। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এ ধরনের ঘটনা এরা প্রথমবার ঘটায়নি। প্রায় দু’বছর আগে এরা আমাদের ছবি চুপিচুপি নিয়েছিল। আর আমরা তা নিজের চোখে দেখেছি। এরপর আমরা এদের এক হাত নিয়েছিলাম। মানুষের গোপনীয়তা আর ব্যক্তিগত সময়কে এরা সম্মান করতে জানে না। এটা খুবই লজ্জাজনক ঘটনা। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা আমাদের কন্যার ছবি পোস্ট করে।’
জাহ্নবী কাপুর তীব্র নিন্দা করে লেখেন, ‘অত্যন্ত নিন্দনীয় এবং বাজে আচরণ এটি। আমিও এদের একাধিকবার নিষেধ করেছি, কিন্তু এরা আমার অনুমতি না নিয়েই আমার ছবি তুলতে থাকে। আমি জিমে থাকাকালীন ওরা বাইরে থেকে লুকিয়ে আমায় দেখে।’
অর্জুন কাপুর আলিয়ার সমর্থনে বলেছেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা এটি। ঘটনাটি সব সীমাকে অতিক্রম করে ফেলেছে। একজন নারী তাঁর নিজের বাড়িতেও সুরক্ষিত নয়।’

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১২ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১২ ঘণ্টা আগে