সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’
এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’
গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।

সোশ্যাল মিডিয়ায় নীলা জানালেন, তাঁর স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। আট বছর আগে তাঁদের পরিচয়। গত ৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
১১ ঘণ্টা আগে
২৫ বছর পর তৈরি হচ্ছে ‘কাভি খুশি কাভি গাম’ এর সিকুয়েল। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে দর্শকের মধ্যে তৈরি হয় উত্তেজনা। তবে নির্মাতা করণ জোহর ছিলেন চুপ। অবশেষে নিরবতা ভেঙে কাভি খুশি কাভি গাম সিনেমার সিকুয়েল নিয়ে কথা বললেন তিনি।
১১ ঘণ্টা আগে
সিনেমার জন্য প্রথম গান লিখলেন ও সুর করলেন পারশা মাহজাবীন। চাঁদরাতে প্রকাশ হওয়া ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’ গানে পারশার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল।
১৮ ঘণ্টা আগে
সাইকো থ্রিলার গল্পে জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। এই প্রথম পর্দায় এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
১৯ ঘণ্টা আগে