শুটিং শুরু হতে না হতেই সমস্যার মুখে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুরের বিগ বাজেটের ‘রামায়ণ’। পোশাকের সমস্যায় আগেই একবার পিছিয়েছিল এর শুটিং। এবার কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মাস দু-একের মধ্যেই ফের বন্ধ হলো কাজ। সঙ্গে রয়েছে সিনেমাটির প্রাক্তন প্রযোজক মধু মন্টেনার আর্থিক ক্ষতিপূরণসংক্রান্ত মামলাও।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমাটির প্রযোজনার দায়িত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন প্রযোজক মধু মন্টেনা, তবে মামলার মিটমাট না হওয়া অবধি শুটিং বন্ধ রাখার আরজি জানিয়েছেন তিনি।
তবে কি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে ছবিটি? শোনা যাচ্ছে, বিশাল বাজেটের এই ছবি নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না নির্মাতারাও। সব সমস্যা মিটলে ফের শুরু হবে শুটিং।
তবে বছরের শেষ থেকে সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ শুরু করার কথা রণবীরের। আর ‘বর্ডার টু’র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন সানি দেওল। তাই ‘রামায়ণ’-এর জন্য অতিরিক্ত সময় দিতে পারবেন না অনেকেই। সব মিলিয়ে আদতে কত দিনে এর কাজ শেষ হয়, তা দেখার অপেক্ষা।
উল্লেখ্য, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর হনুমান চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে ‘রামায়ণের পার্ট ১’। শুটিং হওয়ার পর ৬০০ দিন ধরে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এই ছবির!

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৯ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে