শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।
জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।
জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’
জুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।
গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। গতকাল ২৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
১০ ঘণ্টা আগে
সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের ওপর হামলা, লুটপাট এবং অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে নাট্যপ্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে
২০১২ সালে প্রথম বিয়ে করেন বাদশা। স্ত্রীর নাম জেসমিন। ২০২০ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তখন থেকেই পাঞ্জাবি অভিনেত্রী ইশার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বাদশার।
১৪ ঘণ্টা আগে
‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হলো টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন, ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে রাক্ষস দেখলেন সুস্মিতা।
১৯ ঘণ্টা আগে