চার বছরের অপেক্ষা শেষে বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান। এবার গোয়েন্দা চরিত্রে দেখা মিলবে তাঁর। ‘নিয়ত’ শিরোনামে অন্নু মেনন পরিচালিত সিনেমায় হত্যা রহস্যের কিনারা করবেন সত্যসন্ধানী বিদ্যা। সর্বশেষ বড়পর্দায় ‘মিশন মঙ্গল’ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে তাঁর একাধিক সিনেমা মুক্তি পেলেও সেভাবে দাগ কাটতে পারেননি তিনি।
প্রকাশ পাওয়া ফার্স্ট লুক পোস্টারে সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামি রঙা ওভারকোটে দেখা মিলল বিদ্যা বালানের।
এর আগে ২০১৪ ‘ববি জাসুস’ সিনেমায়ও গোয়েন্দা চরিত্রে দেখা গেছে বিদ্যাকে। যদিও এটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। তবে এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গেছে বিদ্যাকে। কখনো সুজয় ঘোষের ‘কাহানি’ আবার কখনো রিভু দাশ গুপ্তের ‘তিন’ ছবিতে।
‘নিয়ত’ সিনেমায় বিদ্যার পাশাপাশি অভিনয় করেছেন–রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতারা। পরিচালক অনু মেননের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী।
৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনা ইতালির মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।
১ ঘণ্টা আগে
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৬ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
৬ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
৭ ঘণ্টা আগে