একাই ভালো আছেন জাহ্নবী কাপুর। যদিও মাঝেমধ্যে একাকীত্ব গ্রাস করে তাঁকে। ‘কফি উইথ করণ’- শোতে এসে নিজের একাকীত্বের কথা জানিয়েছেন জাহ্নবী। পাশাপাশি বলেছেন, আপাতত কোনো সম্পর্কে যেতে চাচ্ছেন না তিনি।
নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয় কথা বলতে গিয়ে জাহ্নবী বলেন, ‘আমি একাই ভালো আছি। তবে মাঝেমধ্যে একাকীত্ব বোধ হয়।’ তাঁর সঙ্গে প্রেম করতে চান তাঁদের উদ্দেশে জাহ্নবীর মন্তব্য, ‘আমি এমন মানুষ চাই যে জোর করে আমাকে পরিবর্তন করতে চাইবে না। তবে তার ভালোবাসা আমাকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। কেউ যদি রোগী হয়, আর আমার কাছে এসে আরোগ্য চায়, তাহলে বলবো চলে যাও, এখানে এসো না।’
অতীত সম্পর্কের ইঙ্গিত দিয়ে জাহ্নবী বলেছেন, ‘ঘনিষ্ঠতা এতটাই সহজ হয়ে উঠেছে, কেউ যখনই চায় তখনই পেয়ে যায়। কিন্তু সবাই আবার প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পায়। ফলে সত্যিকারের সম্পর্কে যেতে স্বাভাবিকভাবেই ভয় হয়।’
ভবিষ্যতের প্রেমিক সম্পর্কে কোনও বার্তা দিতে বলা হলে জাহ্নবী বলেন, ‘আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। আমাকে খুশি রাখুক। আমারও মনে হয় তাঁকে ভালো রাখতে পারব। আমি সবসময় তাঁর পাশে থাকব।’
‘কফি উইথ করণ’ -এর ৭ নম্বর সিজনে কফি কাউচে বসেছিলেন সারা আলি খান আর জাহ্নবী কাপুর। দুজনে এখন ইন্ডাস্ট্রির নতুন আলোচিত নায়িকা। করণের শো-তেও তাঁরা এসেছিলেন একই সঙ্গে। আর সেখানেই প্রেম নিয়ে এই দুই তরুণ নায়িকাকে বেশ কিছু প্রশ্ন করেন করণ। সঙ্গে এটাও ফাঁস করেন দুই জনে একসঙ্গে দুই ভাইয়ের সঙ্গে প্রেম করেছেন। আর করণের মুখ থেকে এই কথা চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই পাহারিয়া ভাইদের সঙ্গেই দুই নায়িকার ছবি ভাইরাল হয়।
যারা জানেন না, তাঁদের জন্য বলে দিই করণ যে দুই ভাইয়ের কথা বলছেন তাঁরা হল বীর এবং শিখর পাহারিয়া। মুম্বাইয়ের নাম করা ধনী এবং রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন এই পাহারিয়া পরিবার। এদের নানা সুশীল কুমার শিন্ডে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। বাবার নানারকম ব্যবসা আছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে