ফের বলিউড তারকা সালমান খান ও সোনাক্ষী সিনহার বিয়ের ভুয়া ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। মনে হচ্ছে সালমান-সোনাক্ষীর বিয়ের একটি ছবি নেটিজেনদের জন্য যথেষ্ট নয়। তবে দ্বিতীয় এই ছবি যে ভুয়া, তা সহজে শনাক্ত করতে পারবে যে কেউ। বলিউডের আরেক তারকা বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালালের বিয়ের ছবিতে ফটোশপ করে সালমান-সোনাক্ষীর মুখ বসানো হয়েছে। আসল ছবিটি বরুণ ও নাতাশার বিয়ের দিনের। ২০২১ সালের জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান-সোনাক্ষীর বিয়ের প্রথম ভুয়া ছবিটি ভাইরাল হয়। ফটোশপে এডিট করা সেই ছবিতে দেখা যায় বেজ রঙা ব্লেজার ও সাদা শার্টে রয়েছেন সালমান আর সোনাক্ষী পরেছেন লাল শাড়ি। সিঁথি ভর্তি সিঁদুর।
এই ছবি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। সবার একটাই প্রশ্ন, চুপিসারে শেষ পর্যন্ত সোনাক্ষীকে বিয়ে করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। তবে ছবিটি যে ভুয়া, তা বুঝতে খুব বেশি সময় লাগেনি নেটিজেনদের।
বরাবরই সালমান খানের প্রিয় পাত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে সালমানের হাত ধরে ‘দাবাং’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। সালমান-সোনাক্ষী জুটি বেশ সাদরে গ্রহণ করেন বলিউডপ্রেমীরা।
এদিকে বলিপাড়ায় চর্চিত আছে যে, সোনাক্ষীর সঙ্গে বিশেষ সম্পর্ক আছে অভিনেতা জাহির ইকবালের। অন্যদিকে রোমানিয়ান অভিনেত্রী-মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সালমান—এমনটা শোনা যাচ্ছে কয়েক বছর ধরেই।

বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসান। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দুই রকস্টারের গান শ্রোতাদের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। অনেক দিন পর আবারও একই মঞ্চে তাঁদের গান উপভোগের সুযোগ পাচ্ছেন ভক্তরা।
৩ ঘণ্টা আগে
২০১১ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ১৫ বছর পর বিদ্যা বালান অভিনীত সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক একতা কাপুর। জানালেন, নতুন গল্প নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ বানাতে যাচ্ছেন তিনি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’-এর জয়রথ ছুটছেই। রটারডাম উৎসব ও ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের পর এবার সার্বিয়ার মর্যাদাপূর্ণ বেলগ্রেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (ফেস্ট) পুরস্কৃত হলো সিনেমাটি। উৎসবের ৫৩তম আসরে ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে মাস্টার।
৪ ঘণ্টা আগে
এভারেস্ট জয়ের ইতিহাসে এডমন্ড হিলারির নাম যতটা উচ্চারিত হয়, নেপথ্যের নায়ক তেনজিং নোরগের জীবনের গল্প ততটা সামনে আসেনি। এবার সেই অজানা অধ্যায় উঠে এসেছে অ্যাপল টিভির নতুন সিনেমা ‘তেনজিং’-এ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার মূল চরিত্র অর্থাৎ তেনজিং নোরগের ভূমিকায় অভিনয় করেছেন তিব্বতি অভিনেতা গেনডেন ফ
৪ ঘণ্টা আগে