হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে