বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। ৯১ বছর বয়সে আজ রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরামের এক যৌথ বিবৃতির বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরাম ওই বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। আজ বেলা ৩টার দিকে তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে।
কয়েক দিন আগেই মায়ের ৯০তম জন্মদিন পারিবারিকভাবে উদ্যাপন করেছিলেন মাধুরী। মায়ের সঙ্গে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি তখন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, লোকে বলে, মা এবং মেয়ে সব থেকে ভালো বন্ধু। এর থেকে সত্যি আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ভালো থেকো, তোমার সুখী জীবন কামনা করি।’
একজন বিখ্যাত ও সফল অভিনেত্রী হওয়ার পরেও তাঁর প্রতি মা স্নেহলতা দীক্ষিতের আচরণ কীভাবে বদলায়নি তা বর্ণনা করে মাধুরী এক সাক্ষাৎকারে ই-টাইমসকে বলেছিলেন, ‘আমি যখন চলচ্চিত্রে কাজ করতাম, তখনো আমার রুম এলোমেলো হলে আমার মা আমাকে বকাঝকা করতেন। আমি এভাবেই বড় হয়েছি। এবং এখনো আমি এভাবেই আছি।’

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
৭ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
৮ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
৮ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
৮ ঘণ্টা আগে