অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’। বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে দর্শক। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ট্রেলার।
গত রোববার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই স্পষ্ট রেকর্ড ভাঙার ইঙ্গিত। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই অ্যাকশন। সিনেমার ট্রেলার প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। রীতিমতো ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়লাম মিলিয়ে মোট পাঁচটি ভাষায় প্রকাশ পাওয়া ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ১০৯ মিলিয়ন। মাত্র এক দিনে এত ভিউ ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা, মুক্তির পর বলিউড বক্স অফিসের অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা।
আগামী ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে দেখা যাবে। পর্দায় তাঁর চরিত্রের নাম রকি। আরও রয়েছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে
অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। মোয়ানার সেই জাদুকরি দুনিয়া এবার জীবন্ত হয়ে বড় পর্দায় ফিরছে। ২০১৬ সালের কালজয়ী অ্যানিমেটেড গল্পটিকে বাস্তবের ফ্রেমে নিয়ে এসেছেন পরিচালক টমাস কেল। আজ ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’র বহুল প্রতীক্ষিত লাইভ অ্যাকশন সংস্করণ। একই দিন থেকে সিনেমা
১৭ ঘণ্টা আগে
ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’ নাটক দিয়ে প্রথমবার মঞ্চ নির্দেশক হিসেবে নাম লিখিয়েছেন ফারুক আহমেদ। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রঙমহাল নাটকের ষষ্ঠ প্রদর্শনী।
২ দিন আগে