বলিউড তারকা রণবীর কাপুর ও হৃত্বিক রোশনকে গত শনিবার একসঙ্গে দেখা যায় প্রযোজক জ্যাকি ভাগনানির অফিসের সামনে। এরপরই তাঁদেরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেখানে নাকি ‘রামায়ণ’ ছবি নিয়ে বৈঠক করেছেন হৃত্বিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগনানি।
শোনা গেছে, ‘রামায়ণ’ নামের ওই ছবিতে খোদ রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর হৃত্বিককে দেখা যাবে রাবনের চরিত্রে।
তবে ছবিতে সীতার ভূমিকায় কে থাকবেন, সেটি এখনো স্পষ্ট নয়। এর আগে এক সংবাদমাধ্যমকে প্রযোজক মধু মান্টেনা জানিয়েছিলেন, দীপাবলীর মধ্যেই তাঁরা রামায়ণ ছবির অভিনয়শিল্পীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
হৃত্বিক খুব শিগগিরই শুরু করছেন ‘বিক্রম বেধা’ ছবির শুটিং। এ ছবির কাজে ১৫ দিনের মধ্যেই আবুধাবির দিকে রওয়ানা হবেন। অন্যদিকে রণবীর কাপুর পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কিছু কাজ বাকি আছে তাঁর। আর ১০ দিনের শুটিং করলেই শেষ হবে ছবিটির কাজ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘রামায়ণ’ ছবিতে তাঁদের অভিনয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে।
অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে ‘দ্য ইনকারনেশন সীতা’ ছবির প্রস্তুতি। এই ছবিতে সীতা হয়ে দেখা দেবেন কঙ্গনা রানাওয়াত। প্রথমে সীতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কারিনা কাপুর খানকে। কিন্তু কারিনা বড় অংকের পারিশ্রমিক দাবি করায় তাঁকে বাদ দিয়ে কঙ্গনাকে নেওয়া হয়।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৫ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৫ ঘণ্টা আগে