গত পরশুর দাদাসাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডের রেড কার্পেটে অদ্ভুত এক মুহূর্ত ঘটেছে। অ্যাওয়ার্ড শোতে প্রবেশের সময় পাশে থেকেও কারিনা কাপুর যেন চিনতে পারেননি প্রাক্তন শহীদ কাপুরকে। সেই মুহূর্তের ভিডিও রীতিমতো ভাইরাল।
কারিনা রেড কার্পেট দিয়ে অ্যাওয়ার্ড শোতে প্রবেশের সময় শহীদ কাপুর দাঁড়িয়ে ছিলেন রেড কার্পেটে। শহীদের পাশে যিনি দাঁড়িয়ে ছিলেন তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন কারিনা কাপুর। তখন শহীদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, একপলকের জন্য তাকাননি অভিনেত্রী। তবে আড়চোখে ঠিকই কারিনার চোখে তাকাতে দেখা গেছে শহীদকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি রীতিমতো ভাইরাল, সঙ্গে রয়েছে এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে। ভিডিওতে দেখে মনে হচ্ছে, কারিনা যেন দেখতেই পেলেন না প্রাক্তন শহীদকে। এটা ইচ্ছাকৃত নাকি সত্যিই শহীদের উপস্থিতি খেয়াল করেননি কারিনা, সেটা বোঝা সম্ভব নয়।
তবে এই জুটির অনুরাগীরা এটাকে ‘জব উই মেট’ মোমেন্ট বলে চিহ্নিত করেছেন। বলিউডে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব নতুন কিছু নয়। কিন্তু প্রেমের বিচ্ছেদের পর আর একসঙ্গে কাজ করেননি কারিনা-শহীদ।
উল্লেখ্য, শহীদ কাপুর ও কারিনা কাপুর জুটির প্রেম কাহিনি একসময় বলিউডে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। প্রচালিত ট্রেন্ডের বাইরে গিয়ে প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা স্বীকার করে নিতেন তাঁরা। প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৬ সালে প্রেমে বিচ্ছেদ হয় শহীদ-কারিনার। নিজেদের ভাঙা সম্পর্ক নিয়ে কোনোদিনই সেভাবে মুখ খোলেননি তাঁরা।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে