আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজের নতুন গাড়ি চালিয়ে যাচ্ছেন রণবীর। বাড়ির কাছে বান্দ্রা এলাকায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তাঁর গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দু’ কোটি রুপি দামের অওডি রয়েছে তাঁর।
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অওডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অওডি এ৬ আছে যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দু’ কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অওডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অওডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
গাড়ির পাশাপাশি বাড়ির শখও আছে দম্পতির। বান্দ্রায় ‘বাস্তু’তে আপাতত থাকলেও নতুন বাংলো বানাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে বাড়ির কাজ দেখতেও গিয়েছিলেন রণবীর-আলিয়া।
‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন রণবীর। আনুষ্ঠানিকভাবে নতুন কোনও সিনেমার শুটিং এর ঘোষণা হয়নি এখনো। তাই অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁকে কবে আবার বড়পর্দায় দেখা যাবে তা জানার জন্য।
সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গিয়েছে ইতিমধ্যেই। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৮ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে