বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাঁরা প্রেম করছেন বলে জানা গিয়েছিল। এরপর অনেকদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। বছরের শেষ দিনে এসে জানা গেল আগামী বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন তাঁরা। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউ-ই এখন পর্যন্ত মুখ খোলেননি এ ব্যাপারে।
বিয়ে ৬ ফেব্রুয়ারিতে হলেও তাঁদের বিয়ের পূর্বের অনুষ্ঠানগুলো ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেহেদি, হলদি ও সংগীত অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি এবং পরিবারের সঙ্গে সেখানে উদ্যাপন করা হবে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীদের একটি দল আগামী ৩ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে পাঠানো হবে। সেখানে আমন্ত্রণে যোগ দিতে যাওয়া ভারতের বিশেষ ব্যক্তিদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অনুষ্ঠানটি ঘিরে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়সালমির প্যালেস হোটেলটি রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল সম্পত্তি। এই মনোরম লোকেশনে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে একটি দুর্দান্ত আয়োজনই হতে যাচ্ছে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।
যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে না, চণ্ডীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।
কয়েক বছর ধরেই নাকি প্রেম করছিলেন সিদ্ধার্থ-কিয়ারার। অথচ এই বিষয়ে কেউই এত দিন মুখ খোলেননি। যদিও তাঁদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করলেই তাঁরা হেসে উড়িয়ে বলতেন, ‘না না, আমরা স্রেফ ভালো বন্ধু।’ শেষমেশ তাঁদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে