গত বছর ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, সুজয় ঘোষের সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও সুহানাকে। জানা গিয়েছিল অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। খবরটি আবারও নিশ্চিত করে সিনেমার বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ্যে এনেছে পিঙ্কভিলা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘কিং’ শিরোনামের সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে আগামী মে মাস থেকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনায় আরও থাকবেন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি নিয়ে সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষ নিয়মিত কথা বলছেন শাহরুখ এবং সুহানার সঙ্গে। ২০২৩ এর অক্টোবর থেকে ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক মিটিং হয়েছে তাঁদের। এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন সুজয়।
সূত্রটি আরও জানিয়েছে এরই মধ্যে ‘কিং’ সিনেমাটির জন্য প্রস্তুতি শুরু করেছেন সুহানা খান। তিনি একাধিক ধরনের স্টান্ট শিখছেন। মান্নাতেই প্রশিক্ষণ চলছে সুহানার। বাবা শাহরুখ খানও থাকছেন কিছু কিছু সেশনে। বিশ্বমানের ট্রেনারদের অধীনে তাঁদের প্রশিক্ষণ চলছে।
এর আগে ভারতের আরেক সংবাদমাধ্যম জুম এক প্রতিবেদনে জানিয়েছিল, এপ্রিল থেকে শাহরুখ এবং সালমান খান তাঁদের টাইগার ভার্সেস ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন। যদি সেটা হয় তাহলে কি এক মাসেই সিনেমাটির কাজ শেষ করে তিনি কিংয়ে হাত দেবেন? সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
যদিও পিঙ্কভিলা আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ এর ডিসেম্বর থেকে শাহরুখ আগে ‘পাঠান ২’ এর কাজ শুরু করবেন। তারপর এক বছরের বিরতি দিয়ে ২০২৬ সাল থেকে শুরু হবে টাইগার ভার্সেস পাঠান সিনেমার কাজ।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৬ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৭ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৭ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৮ ঘণ্টা আগে