সিনেমা মুক্তির এক মাস আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার একাধিক দৃশ্য। ফাঁস হওয়া ক্লিপগুলো টুইটারে রীতিমতো ভাইরাল। এরপরই তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করায় প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পুলিশের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে গত ১০ আগস্ট মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এই অভিযোগ করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটির শুটিংয়ের সময় লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই সঙ্গে সেখানে কোনও রকম কিছু যাতে রেকর্ড না করা হয় সেটার দিকেও বিশেষ নজর দিয়েছিল। তারপরেও কী করে এই কাণ্ড ঘটল সেটা ভেবেই অবাক সবাই।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ইতিমধ্যে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করে প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। তবে তাঁদের মধ্যে কেবল একজনই সেই নোটিশ গ্রহণ করে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অন্যদিকে এই প্রযোজনা সংস্থার দিল্লি হাইকোর্টেও অভিযোগ দায়ের করেছে। হাইকোর্ট টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেয় যাতে তারা এই ক্লিপগুলো তৎক্ষণাৎ ডিলিট করে দেয়। এই নির্দেশনা পাওয়ার পর টুইটার থেকে সব ক্লিপ সরিয়ে দেওয়া হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন–নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে