
দীর্ঘ ২৯ বছরের সংসার ভেঙেছে এ আর রাহমানের। গত মঙ্গলবার রাতে তাঁর সদ্য সাবেক স্ত্রী সায়রা বানুর আইনজীবী জানান এ খবর। এরপর সোশ্যাল মিডিয়ায় ‘এআরসায়রাব্রেকআপ’ হ্যাশট্যাগ দিয়ে রাহমানও বিষয়টি নিশ্চিত করেন। ঠিক তার পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
এ আর রাহমানের গানের দলের অন্যতম সদস্য বেজিস্ট মোহিনী। রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন বিভিন্ন দেশে। মোহিনীর একক ক্যারিয়ারও যথেষ্ট সমৃদ্ধ। স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে মোহিনীর বিচ্ছেদের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অবশেষে আজ ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য জানালেন মোহিনী।
মোহিনী লিখেছেন, ‘অনেক ফোন পাচ্ছি। অনেক অনুরোধ আসছে। আমার সাক্ষাৎকার নিতে চান তাঁরা। আমি তো জানি তাঁরা আসলে কী জানতে চান। অত্যন্ত সম্মানের সঙ্গে সকলকে নিষেধ করেছি। কারণ, গুজবে পাত্তা দেওয়ার মতো সময় আমার নেই। এই ধরনের গুজবে কান দিয়ে নিজের শক্তি ক্ষয় করতে চাই না।’

এর আগে বিষয়টি নিয়ে কথা বলেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, রাহমান-সায়রার এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।
এ আর রাহমান ও মোহিনীকে নিয়ে গুঞ্জন রটায় বিরক্ত রাহমানের সন্তানেরাও। গুঞ্জন রটনাকারীদের উদ্দেশে রাহমান-সায়রার মেয়ে রহিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সব সময় মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা, বোকারা সেটা ছড়িয়ে দেয়। আর নির্বোধেরা ওই গুজব বিশ্বাস করে।’

১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। ৪৪ বছর পর আবার সিনেমার জন্য এই মন তোমাকে দিলাম গানটি নতুন করে গাইলেন সাবিনা ইয়াসমীন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৭ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৭ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৮ ঘণ্টা আগে