আজ ৫ মে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্সে।
কাহিনির ধারাবাহিকতায় এবার নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সি’র গার্ডিয়ানদের। এ যাত্রায় সুপারহিরোরা আবির্ভূত হবেন আরও দুর্ধর্ষ ভূমিকায়। ছবির টিজার ট্রেলার উন্মুক্ত হওয়ার পর ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে।
আগের দুই কিস্তির মতো এটিরও পরিচালক জেমস গান। বরাবরের মতোই তারকাবহুল এই মার্ভেল সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জো সালডানা, ভিন ডিজেল, ব্রাডলি কুপার প্রমুখ।
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির তৃতীয় পর্বের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এবারও আছেন জেমস গান। ২০১৪ সালে সিরিজের প্রথম চলচ্চিত্রটি ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশ্বজুড়ে ছবিটি ৭৭ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছিল। ওই ছবিতে গার্ডিয়ানদের বাঁচাতে গ্রুট নিজেকে উৎসর্গ করেছিল। আগের দুইবার-ই গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি সুপারহিরো ভক্তদের জন্য নতুন আনন্দ নিয়ে এসেছিল। বাজিমাতও করেছিল। দর্শক-সমালোচকেরা এবারও তাই আগ্রহভরে অপেক্ষা করছেন সিরিজের তৃতীয় ছবিটি কেমন হয়, তা দেখার জন্য।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৫ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৪ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৬ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৮ ঘণ্টা আগে