দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আগামীকাল রোববার (২৩ শে জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাঁদের। এ বিয়ে নিয়ে দুই পরিবারের অখুশির খবর এসেছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী। মূলত ধর্মের কারণেই এ অমত। তবে এ মুহূর্তে এ বিয়েতে আর কোনও অসুবিধা নেই দুই পরিবারের পক্ষ থেকে।
তবে জহিরকে বিয়ে করলে কি ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী? আর ইসলাম নাকি হিন্দু, কোন ধর্মের রীতিতে তাঁদের বিয়ে হবে, এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে চলছে আলোচনা। এবার সবকিছু নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতনসী।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে রতনসী জানিয়েছেন, এ বিয়ে ইসলাম বা হিন্দু কোন ধর্মের রীতিতেই হচ্ছে না। সোনাক্ষী-জহিরের আইনি বিয়ে হবে। ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে।
হিন্দু ধর্ম ছেড়ে সোনাক্ষীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়েও ইকবাল রতনসী কথা বলেছেন। এই ধর্মান্তরকরণের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। রতনসী বলেন, ‘এটা নিশ্চিত যে সোনাক্ষী তাঁর ধর্ম পরিবর্তন করছে না। উভয়ের মিলন হল হৃদয়ের মিলন। এতে ধর্মের কোনও ভূমিকা নেই।’
ইকবাল রতনসী আরও বলেন, ‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে।’
প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জহির ইকবাল সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫। প্রসঙ্গত, জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে।

এবার হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরি ক্রুজ বাবার পদবি ত্যাগ করেছেন। ২০ বছর বয়সী সুরি এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স। এর মধ্য দিয়ে টম ক্রুজও হলিউডের সেইসব তারকা বাবাদের তালিকায় যুক্ত হলেন, যাদের সঙ্গে সন্তানদের সম্পর্ক বিচ্ছিন্ন বা জটিল।
২ ঘণ্টা আগে
২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
১৪ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১৫ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১৬ ঘণ্টা আগে