
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। গত এপ্রিলে এ খবর প্রকাশিত হয়। এরপর শুটিং করলেও দীপিকাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। এবার রণবীর ও দীপিকা নিজেরাই ছতি তুলে প্রকাশ করলেন দীপিকার বেবি বাম্পের ছবি।

২০২৪ সালে প্রথমবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর ও দীপিকা। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ছিল তাঁদের কন্যা দুয়ার দ্বিতীয় জন্মদিন। সেই বিশেষ দিনেই প্রেগন্যান্সি ফটোশুটের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রণবীর সিং লিখেছেন, ‘বেবি দুয়া অ্যান্ড আওয়ার হার্টস আর গেটিং বিগার! থ্যাংক ইউ ফর ইওর ব্লেসিংস।’

ইনস্টাগ্রামে শেয়ার করা সাদা-কালো ছবিগুলোতে হাস্যোজ্জ্বল মুডে দেখা যায় দীপিকা, রণবীর ও দুয়াকে। ছোট্ট দুয়ার চুলে দুটি ঝুঁটি বাঁধা। কোনো ছবিতে মেয়েকে নিয়ে খেলছেন রণবীর, কোনোটাতে আবার দীপিকা ও রণবীরের মাঝে হাসিমুখে ছোট্ট দুয়া। সবচেয়ে বেশি নজর কেড়েছে রণবীর-দীপিকার ডুয়েট ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বেবি বাম্প। অন্য একটি ছবিতে মেয়েকে কোলে নিয়ে আছেন রণবীর, যেখানে ধরা পড়েছে মা-বাবার আদুরে মুহূর্ত।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা-রণবীর। তবে তাঁদের সম্পর্কের শুরু আরও আগে, ২০১৩ সালে ‘রাম-লীলা’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন সম্পর্কের পর ২০১৫ সালে গোপনে বাগদান সারেন তাঁরা, পরে প্রকাশ্যে আসে সেই খবর।

এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
২ ঘণ্টা আগে৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনা ইতালির মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।
৯ ঘণ্টা আগে
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
১৫ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
১৫ ঘণ্টা আগে