ঢাকা: দুইবার লকডাউন, দুটো প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে শুটিং শেষ সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র। গতকাল ছবিটির শুটিং শেষ হয়েছে। সে কথা জানিয়েছেন নাম ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাট। সেট থেকে তোলা তিনটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। শুটিং শেষে পরিচালক, কলাকুশলীদের পাশাপাশি মনখারাপ আলিয়ারও। সে কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘গাঙ্গু, সত্যিই তোমায় খুব মিস করব।’
বলিউডে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন প্রায় সব অভিনেত্রী।
স্বপ্নের মতো একটি কাজ করলাম। এই ছবির জন্যই করোনা ও প্রাকৃতিক দুর্যোগকে খুব কাছ থেকে দেখেছি। শুধু সিনেমা নয়, এটা আমাদের জন্য একটা লড়াই ছিল।
আলিয়া ভাট, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অভিনেত্রী
আলিয়া জানিয়েছেন, ২০১৯-এর ৮ ডিসেম্বর শুটিং শুরু হয়েছিল। পরিচালক, অভিনেতাসহ কলাকুশলীরাও আক্রান্ত হয়েছেন করোনায়। বড় দুটো ঘূর্ণিঝড় বয়ে গেছে সেটের ওপর দিয়ে। সেই সব ভয়ানক অভিজ্ঞতা নিয়েই পথ চলা শেষ হচ্ছে ‘গাঙ্গুবাই’-এর।
শুধু প্রাকৃতিক দুর্যোগ বা করোনা নয়, আইনি বাধাও এসেছে। ‘গাঙ্গুবাইয়ের জীবন বিকৃতভাবে দেখানো হচ্ছে’- এমন অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ কাহিনিতে দেখা যাবে, নির্যাতিতা নারী গাঙ্গুবাই। প্রেমিককে বিশ্বাস করে গুজরাট ছেড়ে চলে আসেন মুম্বাইয়ে। মুম্বাইয়ের এক পতিতাপল্লিতে তাঁকে বিক্রি করে দেয় সেই প্রেমিক। পরে গাঙ্গু মুম্বাইয়ের অন্ধকার দুনিয়ার সঙ্গে হাত মিলিয়ে হয়ে ওঠেন ক্ষমতাশালী।
ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে এ বছরের ৩০ জুলাই।
দেখুন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার টিজার:

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে