ঢাকা: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত্রীর জীবনেও ঘনিয়ে এসেছিল দুঃসময়।
বছর কয়েক আগে একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা। বাড়ির বাইরেও তেমন বের হতেন না। কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সে সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি রাধিকা আপ্তে। যদিও লিক হওয়া ছবিটি তাঁর ছিল না। কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল। তাই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল রাধিকার ওপর দিয়েই।
মিডিয়া আমাকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমার ড্রাইভার, কেয়ারটেকার, স্টাইলিস্ট– সবাই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন। এ ঘটনা আমাকে খুব বাজেভাবে ধাক্কা দিয়েছিল।
রাধিকা আপ্তে, অভিনেত্রী
পরে ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। লীনা যাদবের ওই সিনেমায় তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। বিষয়টি নিয়ে রাধিকা বলেন, ‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম। এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমার মনে হয়েছিল কারও কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই।’
যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, ‘ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না। সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া। কারণ, এর পেছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা।’
সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ সিনেমায় জ্যাকি শ্রুফ ও বিজয় ভার্মাও আছেন।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৮ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
১০ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
১০ ঘণ্টা আগে