‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই দর্শকদের মুখে মুখে ফিরছে ববি দেওলের নাম। বলা যায়, সিনেমাটির সুবাদেই হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছেন এই বলিউড অভিনেতা। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ববি। জানিয়েছেন কীভাবে ‘মগজধোলাই’ করা হয় বলিউডে। তুলে ধরেছেন বলিউডের অন্ধকার দিক। আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে কোনো অভিনেতার সাফল্য না পাওয়ার পেছনের অন্যতম কারণ সিনেমার পরিচালক, প্রযোজকদের বাধা।
ববির কথায়, ‘বেশির ভাগ ক্ষেত্রে একজন অভিনেতার পথ হারিয়ে ফেলার অন্যতম কারণ এই ইন্ডাস্ট্রি। সে চিরাচরিত, একধরনের চরিত্রেই অভিনয় করতে থাকে। আলাদা কিছু করার, অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করার সাহস পায় না। কেন পায় না? কারণ, তত দিনে ইন্ডাস্ট্রি তাঁর মগজধোলাই করে দিয়েছে!’
নিজের উদাহরণ টেনে ববি বলেন, ‘আমিও সেই অবস্থার মধ্যে ছিলাম। সৌভাগ্যবশত, নিজেই সে কথা উপলব্ধি করতে পেরে, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রাণপণে চেষ্টা করছিলাম। আমি খুশি যে সেই কাজটা করতে পেরেছি। তবে আফসোসের কথা আজও এমন অনেক অভিনেতা সেই জায়গায় আটকে আছেন, যাঁরা সেখান থেকে নিজেদের টেনে বের করে আনতে পারছেন না!’
এখানেই থামেননি ববি, তিনি আরও বলেন, ‘মজার কথা হলো, অভিনেতা যখন নতুন কোনো কিছু করার জন্য প্রস্তুত হন, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে তখন দাবিয়ে রাখে পরিচালক, প্রযোজকের দল। স্রেফ শিল্পের স্বার্থে নতুন কোনো ধরনের সিনেমা তাঁরা তৈরি করতে নারাজ। তাঁদের লক্ষ্য থাকে কী করে একটি সিনেমা থেকে যত বেশি সম্ভব মুনাফা লোটা যায়!’
তবে কথা শেষে ‘অ্যানিমেল’ অভিনেতা বলেন, ‘আশার কথা সময়টা এখন একটু একটু করে পাল্টাচ্ছে।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে