ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামীকাল সোমবার (২০ মে) পঞ্চম দফার ভোট গ্রহণ হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে লোকসভা আসন রয়েছে ৪৮টি। ভোটের আগে মুম্বাইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন রেখেছেন শাহরুখ, সালমান, অক্ষয়সহ অন্য শিল্পীরা।
আজ রোববার শাহরুখ এক্সে লিখেছেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই এই সোমবার আমাদের মহারাষ্ট্রে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’
একইভাবে সালমান খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, ‘আমি বছরে ৩৬৫ দিন যা-ই করি না কেন, ২০ মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যা-ই ঘটুক না কেন! সুতরাং, আপনি যা করতে চান তা করুন, তবে গিয়ে ভোটটা দিয়ে আসুন। এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা কী জয়।’
বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সবার উদ্দেশে বলেন, ‘নমস্কার মুম্বাইবাসী, এই সুযোগটা পাঁচ বছরে মাত্র একবারই আসে, সেটা হলো ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ। এটা মিস করবেন না। কারণ, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনার রোববার ছুটি কাটান, আর সোমবার দেশের জন্য আপনার দায়িত্ব পালন করুন।’
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য মুম্বাইয়ের সবার কাছে আবেদন রাখছি। অনুগ্রহ করে ২০ মে বাড়ির বাইরে যান এবং ভোট দিন। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার ব্যবহার করুন।’
একইভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন আরও অনেক তারকা। এঁদের মধ্যে সুনীল শেঠি বলেন, ‘ভোটদান শুধু আমাদের অধিকার নয়, দায়িত্বও। একজন গর্বিত মুম্বাইকার হিসেবে, আমি অবশ্যই ভোট দেব। ২০ মে, অনুগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে আপনার ভোটটা দিয়ে আসুন।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে