অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। যদিও বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি এই ছবি। তবে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি যাচ্ছে অস্কারে। অক্ষয় কুমারের প্রথম সিনেমা হিসেবে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে অস্কারের মঞ্চে।
তবে সিনেমাটি ভারত থেকে সরাসরি নয়, নির্মাতাদের নিজস্ব উদ্যোগে এটি পাঠানো হচ্ছে অস্কারে। এর আগে ‘আরআরআর’ও এই একই পদ্ধতিতে পৌঁছায় অস্কারের মঞ্চে।
নিজের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ও মাই গড ২’ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন অক্ষয় কুমার। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সিনেমার ভরাডুবির পর বক্স অফিসে সাফল্য পায় ‘ও মাই গড ২’। অক্ষয় ভক্তরাও দীর্ঘদিন পর স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে এরপরই আবারও ছন্দপতন, ‘মিশন রানিগঞ্জ’ ফের হতাশ করেছে দর্শকদের। সিনেমা হলে তেমন আয় করতে পারেনি সিনেমাটি। তবে সিনেমা হলে বক্স অফিসে ব্যর্থ হলেও অস্কারে যাচ্ছে অক্ষয়ের এই মিশন।
আগামী বছরের অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি টভিনো থমাস অভিনীত মালায়লাম চলচ্চিত্র ‘২০১৮’। ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে নেয়। প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদেরও।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৭১ জন শ্রমিক। আর এই শ্রমিকদের ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। বোরহোল করে ক্যাপসুলের মাধ্যমে এক এক করে শ্রমিকদের উদ্ধার করেন তিনি। সেই ঘটনায় সিনেমায় তুলে ধরা হয়েছে। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে