সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মত সুপারহিট ওয়েব সিরিজে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এবার খোদ নওয়াজুদ্দিন সিদ্দিকীর মুখেই শোনা গেল ওটিটি ছাড়ার সিদ্ধান্তের কথা!
বিনোদনের এই নতুন মাধ্যমের প্রতি এরইমধ্যে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলেছেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি।’
তাঁর যুক্তি, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর সব ওয়েব সিরিজে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তিনি বলেন, ‘ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।’
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।’
‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত তারকা আরো বলেন, ‘এককথায় ওটিটির বেশিরভাগ কন্টেন্ট এখন অসহ্য। দেখতে গেলেই বিরক্তি লাগে। ওসবে অভিনয় করব কী করে!’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১০ ঘণ্টা আগে