সাইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মুহম্মদ জিশান আইয়ুব অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে ‘হিন্দুধর্মের অবমাননা’ বিতর্কের পর বলিউডের একাধিক নির্মাতা নিজেদের চিত্রনাট্যে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন। কোনও কোনও পরিচালকের নতুন প্রজেক্ট আটকে গিয়েছিল। এই তালিকায় পরিচালক অনুরাগ কাশ্যপও ছিলেন।
‘ম্যাক্সিমাম সিটি’ নামে সুকেতু মেহতার বইয়ের ভিত্তি করে সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। বইটিতে হিন্দু ধর্মান্ধতার পাশাপাশি মুম্বাই শহরে মানুষের আশা-নিরাশার চরম দোলাচল তুলে ধরা হয়। কিন্তু ২০২১ সালে তাণ্ডব নিয়ে বিতর্কের কারণে ৩ পর্বের সিনেমা প্রজেক্ট থেকে সরে দাঁড়ায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
কাজটি হাতছাড়া হওয়ার পর অনুরাগ কাশ্যপকে দীর্ঘ বিষাদ পেয়ে বসে; অ্যালকোহলে আসক্ত হয়ে যান তিনি। সিনেমা হারানোর বেদনায় দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এসব তুলে ধরেছেন অনুরাগ।
তিনি জানান, ম্যাক্সিমাম সিটি নিয়ে তিনি যতটা পরিশ্রম করেছেন, আর কোনো প্রজেক্টে ততটা করেননি। তাঁর জীবনের সেরা কাজ হত এটি। চিত্রনাট্যটি দেশের বিরাজমান রাজনৈতিক আবহাওয়ার জন্য ‘খুব সংবেদনশীল’ মনে করেছিল নেটফ্লিক্স।
অনুরাগ বলেন, নির্দিষ্ট কোনও কারণ না দেখিয়েই নেটফ্লিক্স সরে দাঁড়ায়। জানিয়ে দেয়, এই কাজের সঙ্গে তাঁরা নিজেকে আর যুক্ত করতে চায় না। তখন তিনি বিষাদগ্রস্ত হয়ে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। ওই ঘটনার পর তার দুবার হার্ট অ্যাটাক হয়।
উল্লেখ্য, ‘আমাজন ইন্ডিয়া’-য় মুক্তি পেয়েছিল তাণ্ডব। ওয়েব সিরিজটিতে হিন্দুধর্মের অবমাননা করা হয়েছে দাবি তুলে এই ওটিটি-র এক কর্ণধারকে জেরা করেছিল পুলিশ। ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে দায়ের হয়েছিল এফআইআর। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একাধিক নেতা সেই সময় শামিল হয়েছিলেন এতে। সাইফ আলি খান ও মুহম্মদ জিশানকে হুমকিও দেওয়া হয়েছিল সেসময়।
বলিউডের একাংশ ‘বাক-স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ বলে সমালোচনা করেছিলেন সেই সময়। কিন্তু তারপর থেকেই রাজনৈতিক বিষয়ের ওপর ছবি বানানো ও তা সম্প্রচারে রীতিমতো পিছু পা হতে থাকে ওটিটিগুলি। যার ফলে আটকে আছে এখনও ‘পাতাললোক ২’ ও ‘ম্যাক্সিমাম সিটি’-র মতো অনেক প্রোজেক্টই।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২০ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
২০ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
২০ ঘণ্টা আগে