প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাঠান খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির নাম ‘ফাইটার’। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি।
গতকাল মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম ঝলক। দীপিকা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন মোশন পোস্টারটি। এর আগে প্রকাশ্যে এসেছিল ‘ফাইটার’ সিনেমার পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাইটার। ২৫ জানুয়ারি ২০২৪।’
মোশন পোস্টারটি শুরু হয় রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমে উন্মোচিত হয় হৃতিক রোশনের লুক। পাইলট জি-স্যুট ও গ্লাভসে বিমানের পাইলটের লুকে ধরা দেন হৃতিক। এরপর দীপিকাকেও ইউনিফর্ম পরে রানওয়ে ধরে আসতে দেখা যায়। সেখানে এক ঝলক দেখা মেলে অনিল কাপুরেরও।
হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, অক্ষয় ওবেরয় এবং করণ সিং গ্রোভারের মতো অভিনেতাদের।
‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃতিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় সিনেমা। এ সিনেমার চরিত্র রাজবীর ও কবীরের থেকে আলাদা বলে জানান পরিচালক। এখন অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমা মুক্তির অপেক্ষায় দর্শক।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে