ঢাকা: ভারতের করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলেও লকডাউন এখনো চলছে। এর মধ্যেই চুপিসারে বিয়ে পর্ব সেরে ফেললেন বলিউড তারকা ইয়ামি গৌতম। পাত্র বলিউডের খ্যাতনামা পরিচালক আদিত্য ধর। যিনি ভিকি কৌশলকে নিয়ে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা বানিয়ে আলোচিত হয়েছিলেন। ওই ছবিতে অভিনয় করেছিলেন ইয়ামিও। ছবির পরিচালকের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী।
শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন ইয়ামি গৌতম। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হয়েছে তাঁদের। সাক্ষী ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।
ইয়ামি গৌতম বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরা।
বিয়ের প্রথম ছবি পোস্ট করে ইয়ামি সোশ্যাল মিডিয়ায় রুমির একটি উক্তি জুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘তোমার আলোয় আমি শিখেছি ভালোবাসা কাকে বলে।’
পরিবারের শুভকামনা নিয়ে ব্যক্তিগত এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজ বিয়ে পর্ব সারলাম। এই খুশির দিনটা আমাদের কাছের মানুষজনের সঙ্গে শেয়ার করলাম। ভালোবাসা আর বন্ধুত্বের এই নতুন সফরে আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনা চাই।
ইয়ামি গৌতম ও আদিত্য ধর, নব দম্পতি
আদিত্য ও ইয়ামির বিয়ের খবরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ দুই তারকা সম্পর্কের কথা এর আগে সেভাবে প্রকাশ্যে আসেনি।

শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
২৫ মিনিট আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
৩ ঘণ্টা আগে
টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের এক আসরেই দুটি শাখায় সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন ওয়েলশ তারকা ম্যাথিউ রাইস। ৭৭ বছরের এমি ইতিহাসে তিনিই প্রথম অভিনয়শিল্পী, যিনি একই আসরে কমেডি ও লিমিটেড সিরিজ—উভয় বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
৪ ঘণ্টা আগে