ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
২১ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
২১ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
২১ ঘণ্টা আগে