
আসছে বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমার। একই দিনে মুক্তির পাওয়ার কথা দক্ষিণের সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমার। একই দিনে দুটি সিনেমার মুক্তি ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বক্স সালারের সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে যেতে পারে শাহরুখের ‘ডাঙ্কি’।
এদিকে ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে দুটি সিনেমা একইদিনে মুক্তি দেওয়া একদম ঠিক হবে না। তাঁর কথায়, ‘দুটো বড় ছবি একই সময় মুক্তি পেলে দুটো ছবিরই আর্থিক ক্ষতি হবে। শুধু তাই নয়, ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে ছবি দুটির।’
ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা শোনা না গেলেও শোনা যাচ্ছে এই বছরের শেষে মুক্তি পাবে না শাহরুখের ‘ডাঙ্কি’। এটি আসতে পারে আগামী বছর।
বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। যদি পুরো কাজ সময়ের ভেতর শেষ হয়ে যায় তাহলে নির্ধারিত সময়ই মুক্তি পেতে পারে ‘ডাঙ্কি’। তবে আসন্ন সিনেমাটি মুক্তি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে এখন পর্যন্ত কোন ঘোষণা আসেনি নির্মাতার পক্ষ থেকে থেকে।
এর আগে প্রভাসের ‘সালার’-এর মুক্তির তারিখও পেছানো হয়। গত ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বড়দিনে মুক্তি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, প্রভাসের ক্যারিয়ারে চলছে দুঃসময়, পর পর ফ্লপ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ‘আদিপুরুষ’। বিতর্ক-সমালোচনাও কম হয়নি সিনেমাটি নিয়ে। বিতর্ককে সঙ্গী করেই নতুন সিনেমা ‘সালার’-এর ফার্স্ট লুকে অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন প্রভাস।
প্রভাসের ‘সালার’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও অভিনয় করেছেন–পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, এবং মীনাক্ষী চৌধুরী-সহ অন্যান্যরা।
ডাঙ্কি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এ ছাড়া দেখা যাবে ভিকি কৌশলকেও।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে