শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।
জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’
প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।
উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে