আবারও সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। গতকাল জেলে থেকে সংবাদমাধ্যমে সালমান খানকে আবারও হত্যার হুমকি দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, জেলে বসেই ছক কষছেন লরেন্স।
লরেন্স জানিয়েছেন, তাঁর জীবনের একমাত্র লক্ষ্য সালমান খানকে হত্যা করা। লরেন্স আরও জানিয়েছেন, কৃষ্ণসার হরিণ হত্যার জন্য সালমান যদি বিষ্ণই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান, তাহলে চরম শাস্তি পেতে হবে ভাইজানকে।
সাক্ষাৎকারে বিষ্ণই জানিয়েছেন, ‘সালমানকে ক্ষমা চাইতেই হবে। বিকানেরের মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। আমার জীবনের লক্ষ্যই হলো সালমানকে খুন করা। যেদিন ওর সঙ্গে দেহরক্ষীরা থাকবে না, সেদিন ওকে প্রাণে মেরে ফেলব।’
বিষ্ণই আরও বলেন, ‘কৃষ্ণসার হরিণ হত্যা করে সালমান বিষ্ণই সম্প্রদায়কে অপমান করেছেন। আমাদের সমাজ সালমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন তিনি। ওর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু সালমান কখনো ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান, তবে যেকোনো ধরনের ঘটনার জন্য তৈরি থাকতে হবে ওকে। আমি কারও কথা শুনব না।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আদালত খালাস দিয়েছেন সালমানকে। তার পরেও পিছু ছাড়ছে অস্বস্তির অতীত।
২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাঁকে হত্যার ছক কষেছিলেন লরেন্স।
নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষ সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ, যা চিংকার নামেও পরিচিত, হত্যার অভিযোগে মামলা করেছিল।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এ সময় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন তিনি। তুলে ধরেন ফিলিস্তিনের দুর্দশার চিত্র।
৮ ঘণ্টা আগে
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
৯ ঘণ্টা আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
১২ ঘণ্টা আগে