বলিউড ভাইজান সালমান খান বলিউডে পার করেছেন ক্যারিয়ারের ৩৫ বছর। তাতেই স্মৃতিকাতর হয়েছেন তিনি। গতকাল শনিবার রাতে সালমান তাঁর ইনস্টাগ্রামে ৩৫ বছরের স্মৃতি একসঙ্গে করে শেয়ার করছেন একটি ভিডিও, যা রীতিমতো ভাইরাল। সালমান ভাসছেন ভক্তদের শুভেচ্ছায়।
সালটা ১৯৮৮, মুক্তি পেল রেখার সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’। তাতেই দেখা যায় রোগা–লিকলিকে একটা ছেলেকে। নায়ক হিসেবে তখনো তাকে কেউ মেনে নেয়নি। তার পরই এল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। ব্যস, বলিউডে শুরু সালমান-যুগ। সফলতা ও দর্শকপ্রিয়তায় তিনি কাটিয়ে দিয়েছেন ৩৫ বছর।
ভিডিওটি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘৩৫ দিনের মতো ৩৫টা বছর কেটে গেল। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
ভিডিওটি শুরু হয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র দৃশ্য দিয়ে। এরপর সালমানের বিখ্যাত সংলাপ আর সিনেমার দৃশ্য দেখা গেছে এতে। ভাইজানের জনপ্রিয় ‘হুক স্টেপ’ও রয়েছে বিশেষ এই ভিডিওতে। তাতেই নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
৩৫ বছরের এই ক্যারিয়ারে নানা বিতর্কের মধ্যে দিয়ে গেছেন সালমান। শাহরুখ খানের সঙ্গে তাঁর ঝামেলা, তারপর মিটমাট। আবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক। এ ছাড়া রয়েছে বেপরোয়া গাড়িতে চাপা পড়ে ফুটপাতের মানুষের মৃত্যুর মামলা, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। কিন্তু এত কিছুর পরও তিনি বলিউডের সুলতান সালমান খান, তিনিই আবার ‘টাইগার’।
উল্লেখ্য, সালমানের দর্শক এখন অপেক্ষায় আছেন ‘টাইগার ৩’-এর। সিনেমাটিতে ‘টাইগার’ সালমানকে বাঁচাতে নাকি ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। দুই তারকাকে ফের একসঙ্গে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন অনুরাগীরা।

বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
৪ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
৪ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
৪ ঘণ্টা আগে
গত বছর ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান শুনিয়েছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তাঁর সঙ্গে ছিলেন প্রীতম হাসান। এবারের রোজার ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ পর্বেও শোনা যাবে হাবিবের গাওয়া গান। তবে এবার একক গান গেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে