তিন দশকের ক্যারিয়ারে এত ভালো সময় কখনো আসেনি অক্ষয় খান্নার। বলিউডের ২০২৫ সালটি যেন একাই দখল করে নিলেন তিনি। খলনায়ক হয়েই করলেন বাজিমাত। গত বছর দুটি সিনেমা মুক্তি পায় অক্ষয়ের— ‘ছাভা’ ও ‘ধুরন্ধর’। দুটিতেই ছিলেন নেতিবাচক চরিত্রে। সিনেমা দুটি সব মিলিয়ে ২ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ব্যবসার অঙ্কে ২০২৫ সালে তিনিই বলিউডের সবচেয়ে সফল অভিনেতা।
গত বছরের ফেব্রুয়ারিতে লহ্মণ উতেকরের ছাভা সিনেমায় সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা দেন অক্ষয় খান্না। ভিকি কৌশল ছিলেন মূল চরিত্রে। বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করে ছাভা। গত ডিসেম্বর পর্যন্ত বলিউডে এটিই ছিল বছরের সর্বোচ্চ হিট। তবে হিসাব বদলে যায় ৫ ডিসেম্বর আদিত্য ধরের স্পাই থ্রিলার ধুরন্ধর মুক্তির পর। রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপালের পাশাপাশি রহমান ডাকাত চরিত্রে সাড়া ফেলে দেন অক্ষয়। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ হাজার ১৬৭ কোটি রুপি আয় করেছে ধুরন্ধর। সব মিলিয়ে গত বছর ২০০১ কোটি রুপির বক্স অফিস কালেকশন এসেছে অক্ষয় খান্না অভিনীত দুই সিনেমা থেকে।
এ সাফল্যের মাধ্যমে প্রায় সব ভারতীয় অভিনেতাকে টপকে গেলেন অক্ষয় খান্না। ছুঁতে পারেননি কেবল দুজনকে—শাহরুখ খান ও আমির খান। এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ বক্স অফিস কালেকশনের রেকর্ড রয়েছে শাহরুখের দখলে। ২০২৩ সালে তাঁর তিনটি সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ আয় করে ২ হাজার ৬৮৫ কোটি। আর আমির খান ‘দঙ্গল’ দিয়েই আয় করেছিলেন ২০৭০ কোটি। সিনেমাটি ভারতের বাজারে ৭১৬ কোটি এবং চীনে ব্যবসা করেছিল ১ হাজার ৩০০ কোটির বেশি।
ছাভা ও ধুরন্ধর দিয়ে এত সাফল্য পেলেও অক্ষয়কে নিয়ে বেশি হইচই হয়েছে ধুরন্ধর সিনেমাকে ঘিরে। দীর্ঘদিন পর এ সিনেমা দিয়ে নতুনভাবে আলোচনায় ফিরেছেন অক্ষয়।

বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। তাঁর জায়গায় আর্টসেলের ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হচ্ছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন।
৮ ঘণ্টা আগে
অবশেষে আগামী ২৪ জুলাই আয়োজন করা হচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের সেই কনসার্ট। গত বছর আতিফের কনসার্টের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই।
৯ ঘণ্টা আগে
অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজকদের অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য তিনি অন্যের সাহায্য নিচ্ছেন।
১৬ ঘণ্টা আগে