শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে বিতর্ক যেমন চলছে, বাড়ছে অগ্রিম টিকিট বিক্রিও। মুক্তির আগেই জার্মানিতে এরই মধ্যে ১ কোটি ৩২ লাখ রুপির টিকিট বিক্রি হয়ে গেছে।
এদিক থেকে ‘কেজিএফ ২ ’কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। কেজিএফ–২ জার্মানিতে ব্যবসা করেছে ১ কোটি ২০ লাখের কাছাকাছি।
পাঠান–এর মাধ্যমে চার বছর বিরতির পর রুপালী পর্দায় ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’–এ তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
সিক্সপ্যাক আর লম্বা চুলের নতুন লুকে হাজির শাহরুখের এ ছবির টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে আগ্রহ বাড়ছে।
তবে সিনেমাটির ‘বেশরম রং’ গান নিয়ে আপত্তি উঠেছে নানা দিক থেকে। এমনকি ভারতীয় সেন্সর বোর্ডও গানের কিছু দৃশ্য কর্তনের শর্ত দিয়েছিল।
আগামী ২৫ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে