সাফটা চুক্তির আওতায় আগামীকাল একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। আমদানিকারক প্রতিষ্ঠান ‘কিবরিয়া ফিল্মস’ জানিয়েছে, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলে আগামীকাল একই দিনে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে পারে।
আজকের পত্রিকাকে জানিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘আগামীকাল সেনসর ছাড়পত্র পেলে সন্ধ্যা থেকেই দেশের সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীসহ একাধিক শো হতে পারে। তবে শুক্রবার থেকে দেশব্যাপী প্রেক্ষাগৃহে ‘‘ডানকি’’ চালানোর পরিকল্পনা রয়েছে।’
সম্প্রতি সিনেমাটির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন বলিউড বাদশাহ। ভক্তদের সঙ্গে আড্ডা দিয়েছেন। সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। সেখানেই ‘ডানকি’কে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন শাহরুখ। একই সঙ্গে এটাও জানিয়েছেন, ‘পাঠান’ ও ‘জওয়ান’ তিনি তৈরি করেছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর ‘ডানকি’ তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।
শাহরুখ খান বলেন, ‘“জওয়ান” বানানোর সময় ভেবেছিলাম, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু করা দরকার। কিন্তু আমি নিজের জন্য এখনো কিছু বানাইনি। এরপর আমি “ডানকি” প্রযোজনা করি। এটা সম্পূর্ণ আমার সিনেমা, যেটা আমার হৃদয়ের খুব কাছের।’
উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এ সময় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন তিনি। তুলে ধরেন ফিলিস্তিনের দুর্দশার চিত্র।
৭ ঘণ্টা আগে
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
৮ ঘণ্টা আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
১১ ঘণ্টা আগে