
মা হতে চলেছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে বেবি বাম্প নিয়ে ‘সিস্টার মিডনাইট’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেন তিনি। এরপর সেই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন রাধিকা।
২০১২ সালে ব্রিটেনের সংগীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তার পর থেকেই মুম্বাই থেকে লন্ডন নিয়মিত যাতায়েত তাঁর। একদিকে ক্যারিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করতেন। তবে কখনই রাধিকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। এবারও নিজের প্রেগনেন্সি নিয়েও চুপ ছিলেন তিনি। অবশেষে লন্ডনের চলচ্চিত্র উৎসবে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন রাধিকা। রেড কার্পেটে কালো রঙের অফ-শোল্ডার বডিকন পোশাক পরে এসেছিলেন রাধিকা। তাঁর এই পোশাকে বেবি বাম্প স্পষ্ট ছিল।
বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরা অভিবাদন জানাচ্ছেন।
সাহসী চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই নির্মাতাদের পছন্দের তালিকায় নাম থাকে রাধিকা আপ্তের। ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু দুর্দান্ত চলচ্চিত্র। সবশেষ শ্রীরাম রাঘবান পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে রাধিকা আপ্তেকে। মুক্তির অপেক্ষায় আছে রাধিকার দুটি ইংরেজি সিনেমা ‘সিস্টার মিডনাইট’ ও ‘লাস্ট ডে’।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৮ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
১০ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
১০ ঘণ্টা আগে