
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ।
‘দেবা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাহিদ। সাইফ আলী প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা সকলেই অত্যন্ত উদ্বিগ্ন। আশা করি, সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি সেরে উঠুক, এটাই চাই। যা ঘটেছে এতে আমরা ভীষণ মর্মাহত।’
তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে যে এমন ঘটনা ঘটতে পারে, সেটা মেনে নেওয়া আমার পক্ষে অন্তত কঠিন। আমি নিশ্চিত, পুলিশ যথাসম্ভব তাদের দিক থেকে চেষ্টা করছে। সাধারণত মুম্বাইয়ে এ রকম ঘটনা ঘটে না। আমাদের শহর অত্যন্ত নিরাপদ একটা জায়গা। আমরা গর্বের সঙ্গে বলি, আমাদের পরিবারের সদস্যরাও যদি রাত ২ বা ৩টার সময় বাইরে থাকে তারা নিরাপদ।’
গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হন সাইফ আলী খান। অজ্ঞাতনামা এক ব্যক্তি মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। যেখানে স্ত্রী কারিনা ও দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে থাকেন সাইফ। আক্রমণকারী যখন জেহর রুমের দিকে যাচ্ছিল, ওই সময় জেহর আয়া তাঁকে দেখে ফেলে। তাঁর চিৎকারে ছুটে আসেন সাইফ। আক্রমণকারীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করে আক্রমণকারী পালিয়ে যায়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে