দীর্ঘদিন প্রেমের পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। বিয়ের পর এদিন রাতেই আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। সেখানে দেখা গেছে বলিউডের জনপ্রিয় সব তারকাদের। সেই অনুষ্ঠানে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তবে বিয়েতে আসতে না পারলেও সোনাক্ষী-জহিরের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন শাহরুখ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের বেশ কিছু অদেখা ছবি প্রকাশ্যে আনলেন সোনাক্ষী। ইনস্টাগ্রামে পোস্ট করা প্রতিটা ছবির সঙ্গে জুড়ে থাকা মুহূর্তের বর্ণনা দিলেন নায়িকা। সেখানেই জানা গেল বিয়েতে সোনাক্ষীকে দেওয়া শাহরুখের উপহারের বিষয়ে।
২৩ জুন আইনি বিয়ে সারেন সোনাক্ষী ও দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবাল। সকালে বাড়িতে বিয়ে, তারপর সন্ধ্যায় প্রীতিভোজের আয়োজন করে সিনহা পরিবার। সেখানে ডাকেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবকে। সালমান খান থেকে রাভিনা ট্যান্ডন, টাবুসহ একাধিক তারকা আসেন সোনাক্ষী-জহিরের প্রীতিভোজে।
তবে দেখা যায়নি শাহরুখ খানকে। কারণ, সেই সময় পরিবার নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন অভিনেতা। উপস্থিত হতে না পারলেও সোনাক্ষী-জহিরের বিশেষ দিনে উপহার পাঠিয়েছেন তিনি। সোনাক্ষী পোস্ট করেছেন একটি সাদা-কালো ছবি, তাতে দেখা যাচ্ছে লিফটে সোনাক্ষী-জহির। আর ফোনে শাহরুখের পাঠানো ভয়েস নোট শুনছেন তাঁরা। সোনাক্ষী ছবির ক্যাপশনে লেখেন, ‘আমাদের দুজনের সব থেকে প্রিয় শাহরুখের ভয়েস নোট শুনছি। এত শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়েছেন আমাদের! বিয়ের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৫ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৫ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৫ ঘণ্টা আগে